সামনেই রয়েছে নির্বাচন , শিলিগুড়িতে জোরকদমে চলছে পতাকা লাগানোর কাজ
শিলিগুড়ি : সামনেই রয়েছে নির্বাচন , আর দিক সেই মাথায় রেখে শিলিগুড়িতে জোর কদমে চলছে পতাকা লাগানোর কাজ। মূলত শিলিগুড়ি ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার শ্রাবণী দত্তের নেতৃত্বে এবং নির্দেশে ওয়ার্ড অফিসের পুরুষ এবং মহিলা কর্মীরা নেমে পড়েছেন পতাকা লাগানোর কাজে। এমনকি কাউন্সিলর নিজেই এই কাজ করছেন।এই প্রসঙ্গে তিনি জানান দলের জন্য কাজ করছি এতে কোন সমস্যা নেই। আর বেশি দিন বাকি নেই, তাই নির্বাচনের সব কাজ সম্পূর্ণ করতে হবে। মূলত দিনরাত মিলে কাজ করছে সবাই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় সাধারণ মানুষের কথা ভাবেন। তাই আমাদের দায়িত্ব এবং কর্তব্য তাকে জিতিয়ে আবার মুখ্যমন্ত্রীর পদে অসীন করা।


