চরম মন্দা ফুলের ব্যবসা, কোনো বিক্রি নেই ফুলের, এমনটাই জানালো শিলিগুড়ির ফুল ব্যবসায়ীরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি: চরম মন্দা অবস্থা ফুলের ব্যবসার। এদিকে নভেম্বর এবং ডিসেম্বরে ফুলের ব্যবসা ছিল একেবারেই নিচের দিকে। শিলিগুড়ির ফুলের ব্যবসায়ীরাও জানান একেবারেই বিক্রি নেই কোনো ফুলের। এমনকি শিলিগুড়িতে প্রচুর দোকান আছে ফুলের, এছাড়া বাইরে থেকে প্রচুর মানুষ আসেন যারা শিলিগুড়িতে এসে ফুলের ব্যবসা করেন। তাদের প্রত্যেকেই জানান একেবারেই ব্যবসা নেই ফুলের দোকানের। প্রতিটি জায়গায় মানুষের ভিড় বাড়ছে। কিন্তু সেই তুলনায় ফুলের বিক্রি বাড়েনি একেবারেই। বিক্রেতারা এও জানান ফুলের বিক্রি না বাড়ার কারণ ফুলের বাজার নষ্ট হয়ে গেছে, এই সময় শীতকালে সাধারণত ফুল আসে না। ঠিকভাবে ফুল আসে না, এবং কম পাওয়া যায় ফুল। তাই বিক্রিও কম হয়। বিক্রেতারা আরো জানান সমস্যা তৈরি হয়েছে বিক্রেতার সংখ্যা বেড়ে যাওয়ায়। সবাই একই ব্যবসা করলে বিক্রি হবে কি করে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *