শিলিগুড়িতে দিনের বেলায় বাড়ছে পথ কুকুরদের দাপট, আতংকিত পথচলতি সাধারণ মানুষজন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি: শিলিগুড়িতে দিনের বেলায় ক্রমশ বাড়ছে পথ কুকুর দের দাপট। যার জেরে রাস্তা দিয়ে চলতে গেলে ভয় আতংকিত হয়ে পড়ছে পথচারীরাও। এদিকে পথ কুকুরদের দাপট ক্রমাগত বেড়েই চলেছে শহর শিলিগুড়িতে। এমনকি গোটা শিলিগুড়ি শহরে পথ কুকুর দের দাপটে রাস্তা দিয়ে চলতে ভয় পান পথচারীরা। বিশেষ করে সন্ধ্যা বেলায় বয়স্ক এবং বাচ্চারা রাস্তা দিয়ে চলতে গেলে ভয় পান। আবার কুকুরদের দাপট এতটাই বেড়েছে যে দুই চাকার গাড়ির মালিকদের মাঝে মাঝে থেমে যেতে হয়। শিলিগুড়ি জেলা হাসপাতালে এলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুকুরের কামড়ে আক্রান্ত হওয়া মানুষের লাইন দেখতে পাওয়া যাবে।

আবার এদিকে সাধারণ মানুষের এর জন্য পুরসভা কেই দায়ী করছেন। অনেকেই বলছেন পুরসভা যদি সচেষ্ট হত তবে এতদূর কোন ঘটনাই ঘটতো না , আজকে পুরসভা পথ কুকুর দের নিয়ে চিন্তা করেনি, সেই কারণেই এই অবস্থা। শহর শিলিগুড়ি জুড়ে পথ কুকুররা রাস্তায় ঘিরে চলছে। রাস্তা দিয়ে চলা যায় না, এমনটাই অভিযোগ করছেন সাধারণ মানুষ। মাঝে পুরসভা পদক্ষেপ নিয়েছিল বটে, তবে সেটা সাময়িক ছিল। আবার বেড়েছে পথো কুকুরদের দাপট। কবে কমবে সবটাই জিজ্ঞাসা সাধারণ মানুষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *