কথা না বলতে পারলেও শিলিগুড়িতে সকলের কাছে বেশ জনপ্রিয় জোতিষ বর্মন
শিলিগুড়ি : কথা না বলতে পারলেও শিলিগুড়িতে জনপ্রিয় জোতিষ বর্মন। শিলিগুড়িতে একটি জনপ্রিয় চায়ের দোকানের কর্মচারী তিনি। তবে কর্মচারী হলেও তার আদর বাড়ির লোকেদের মতনই । এমনকি খোঁজ নিয়ে জানা গেল খরিদ্দার থেকে পাশের দোকানদার সবাই পছন্দ করে তাকে। এছাড়াও তাকে ভালো বাসে দোকানের অন্য কর্মচারীরাও। তার সরল হাসি যেন অনেক কিছু মনে করিয়ে দেয় সবাইকে।


