বি এল ওর মৃত্যুর প্রতিবাদে অবশেষে পথে নামলো দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস নেতৃত্ব
নিজস্ব সংবাদদাতা : বিজেপি সরকার কেন্দ্রের নিয়ন্ত্রণাধীন নির্বাচন কমিশনের অমানবিক ও জনবিরোধী এস.আই.আর–এর অকল্পনীয় ও অতিরিক্ত কাজের চাপে অকাল প্রয়াণ হল BLO অফিসার হিসেবে কর্মরত, শিলিগুড়ি ১নং ওয়ার্ডের বাসিন্দা স্বর্গীয় শ্রবণ কুমার কাহারের। এদিকে এদিন পাপিয়া ঘোষ জানান এর তীব্র প্রতিবাদ হওয়া দরকার । আমরা আজ সারা রাজ্যর সাথে সাথে শিলিগুড়ি টাউন ১বি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক ধিক্কার প্রতিবাদ মিছিলের আয়োজন করলাম। এই পরিস্থিতি আমাদের জন্য মোটেই ভালো দিক নয়। নির্বাচন কমিশন কি ভাবছে আর কি করছে কেউ জানবে না। একটা করে দিন আসছে আর নানান ধরনের কারিগরি করছে তারা। আর ইন্ধন জোগাচ্ছে কেন্দ্রীয় সরকার। তৃণমূল কংগ্রেস এর তীব্র প্রতিবাদ করে যাবে যতদিন এই মৃত্যুর লাইন না থামবে।


