এস আই আর মানুষের চিন্তা ক্রমশ বাড়িয়ে চলেছে, এমনটাই মনে করছেন শিলিগুড়ির ওয়ার্ড কাউন্সিলর শ্রাবনী দত্ত

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদদাতা : এস আই আর মানুষের চিন্তা ক্রমশ বাড়িয়ে তুলছে। যেমন বিএল ওরা ভুক্তভোগী হচ্ছেন, তেমনি ভুক্তভোগী হচ্ছেন একেবারে সাধারণ মানুষজন। দিনের পর দিন একের পর এক ফতোয়া জারি করছে নির্বাচন কমিশন, আর তাতে তালে তাল মিলাচ্ছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্য স্পষ্ট বোঝা যাচ্ছে, সামনে নির্বাচন আর এই নির্বাচনের জন্য বিজেপির তাদের শেষ শক্তি প্রয়োগ করবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাই বিজেপির মত দলকে হারানোর জন্য যথেষ্ট। ২০১৪ সাল থেকে বিজেপি চেষ্টা করে যাচ্ছে, বাংলা দখল করার জন্য। আর তারা কিছুতেই পেরে উঠছে না। এই কথাই জানালেন শিলিগুড়ি ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শ্রাবনী দত্ত।

তিনি আরো জানান এই যে এস আই আর চলছে মানুষ বুঝতেই পারছে না, কি কি কাগজ জমা দিলে একেবারে নিশ্চিত থাকা যাবে। একের পর এক দিন যাচ্ছে আর নির্বাচন কমিশন একের পর এক নতুন করে নিয়ম জারি করে চলছে। এইভাবে কতদিন তারা মানুষের সময় নষ্ট করবে? শ্রাবনী দত্ত এও বলেন আমাদের সাধারন মানুষের প্রচন্ড সমস্যা। কবে কি ঘোষণা হবে তার কোন ঠিক নেই, আর আমাদের তার পিছনে ছুটতে হবে। এইভাবে আর কতদিন সাধারণ মানুষ মরীচিকার পিছনে ছুটবেন। শ্রাবণী দত্ত এও জানান আমাদের সবাইকে একসাথে মিলিত হয়ে প্রতিবাদ করতে হবে। তবে হয়তো কোন ভালো ফল আমরা পাব। তবে সেটা সময় বলবে। কাজের দিনে এইভাবে সবকিছু ফেলে দিয়ে দৌড়াতে হচ্ছে মানুষকে। এটা একেবারেই ঠিক কাজ হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *