পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস(WBCS) পরীক্ষায় এক বিরাট সাফল্য লাভ , মেয়র গৌতম দেব সম্বর্ধনা দিলেন শিলিগুড়ির এই কৃতি ছাত্রকে
শিলিগুড়ি : শিলিগুড়ির ১৭নং ওয়ার্ডের বাসিন্দা সৈকত গুহ, পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস(WBCS) পরীক্ষায় ইতিমধ্যেই রাজ্যে ষষ্ঠ স্থান এবং এক্সিকিউটিভ বিভাগে পঞ্চম স্থান অর্জন করেছে। অবশেষে শিলিগুড়ির এই কৃতি ছাত্রকে সম্বর্ধনা দিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব । সম্বর্ধনা প্রদান করে মেয়র গৌতম এদিন জানান ওর এই অভূতপূর্ব সাফল্যে আমি গর্বিত। ওর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। এদিন মেয়র গৌতম দেব আরোও জানান আমি খুশী যে শিলিগুড়ি থেকে একের পর এক কৃতি ছাত্র ছাত্রী বের হচ্ছে। এটা শিলিগুড়ি বাসির কাছে অত্যন্ত আনন্দকর বিষয়। ওকে আমি শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি। ওর পাশে আছি আমরা। যে কোনো সাহায্য দরকার হলে আমরা ওর পাশে আছি এদিন এমনটাও জানালেন মেয়র গৌতম দেব।


