শিলিগুড়ি হাসপাতাল মোড়ের ট্রাফিক নিয়ে সমস্যায় শহরের সাধারণ মানুষ
শিলিগুড়ি : শিলিগুড়ি হাসপাতাল মোড়ের ট্রাফিক নিয়ে এক চরম সমস্যায় সাধারণ মানুষ। এলাকার পথ চলতি মানুষেরা জানান এই সমস্যা চলছে মূলত বহুদিন থেকেই, সমাধান না হওয়ায় তার ভুগতে হচ্ছে আমাদের।। অনেকে আবার এও জানান হাসপাতালের মত একটা জায়গায় কিভাবে এত যানবাহন দাঁড়িয়ে থাকে সেটাই সবচাইতে বড় প্রশ্ন। কেন এই ব্যাপারে প্রশাসন নির্বিকার? আমাদের কাছে তার কোনো উত্তর নেই বলেও জানান তারা


