শহর শিলিগুড়িকে আরো উন্নত করতে চান তিনি , পুরসভার বিশেষ অধিবেশনে এমনটাই জানালেন মেয়র গৌতম দেব

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়িতে অনেক কিছু আছে। আর তৃণমূল কংগ্রেস শিলিগুড়ির দায়িত্ব নেওয়ার পরে অনেকটাই উন্নত হয়েছে শিলিগুড়ি । মেয়র গৌতম দেব জানান তৃণমূল কংগ্রেস এসে পুরোপুরি বদলিয়ে দিয়েছে শহর শিলিগুড়িকে। আমরা চেষ্টা করছি শিলিগুড়িতে যাতে আরো উন্নত থেকে উন্নত জায়গায় নিয়ে যাওয়ার। মেয়র এদিন পুরসভার বিশেষ অধিবেশনে জানান আমাদের লক্ষ্য শিলিগুড়িকে আধুনিক শহর হিসাবে তৈরি করা। আর সেই লক্ষ্যে আমরা এগোচ্ছি। বিজেপি এবং সিপিএম আমাদের বিরুদ্ধে ক্রমাগত কুৎসা করে যাচ্ছে , কিন্তু তার ফল ভালো হবে না। কারন মানুষ সবটা বুঝে গেছে । আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন অন্যদিকে না তাকিয়ে মানুষের উন্নয়ন করে এগিয়ে যাও। তবে দেখবে ভালো হবে, যেখানে মানুষের ভালো হবে সেখানে অন্য কিছু ভাবার দরকার নেই। আমাদের আরো পরিকল্পনা আছে , এটা খুব তাড়াতাড়ি ঠিক করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *