শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে শহরের ক্রীড়া পরিকাঠামো উন্নয়ন ও সার্বিক ক্রীড়া বিকাশের লক্ষ্যে আয়োজিত হল এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়ি পুরনিগমের উদ্যোগে রামকিঙ্কর হলে শহরের ক্রীড়া পরিকাঠামো উন্নয়ন ও সার্বিক ক্রীড়া বিকাশের লক্ষ্যে শিলিগুড়ির বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধিদের উপস্থিতিতে আয়োজিত হল এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা । এদিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিলিগুড়ির মেয়র গৌতম দেব তার কিছু মূল্যবান বক্তব্য জানালেন। এদিন মেয়র জানান ছোট শহর হলেও শিলিগুড়ির খেলোয়াড়েরা ভারতের ক্রীড়া মানচিত্রে একটা মূল্যবান জায়গা করে নিয়েছে। যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এখন আমাদের একটাই কাজ শিলিগুড়ির ক্রীড়া পরিকাঠামোকে আরো উন্নত করে তোলা। সামনে অনেক বড় বড় প্রতিযোগিতা আছে , আর আমাদের শিলিগুড়িতে প্রচুর প্রতিভাবান খেলোয়ার আছে। যারা ভবিষ্যতে বিশ্বের মানচিত্রে শিলিগুড়ির হয়ে ভারতের নাম উজ্জ্বল করবে। তবে সবার আগে জরুরী পরিকাঠামোর উন্নয়ন করা। তবেই সাফল্য আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *