কালিয়াচকের কালিকাপুর আম বাজার এলাকা থেকে , ৪৫৩ গ্রাম ব্রাউন সুগার সহ, দুজনকে গ্রেপ্তার করলো মালদা জেলা পুলিশ

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

২৩ ফেব্রুয়ারি, মালদা : কালিয়াচকের কালিকাপুর আম বাজার এলাকা থেকে , ৪৫৩ গ্রাম ব্রাউন সুগার সহ, দুজনকে গ্রেপ্তার করলো মালদা জেলা পুলিশ । জানা গেছে গোপন সূত্রের খবর পেয়ে মালদা জেলা পুলিশের একটি দল কালিয়াচকের কালিকাপুর আম বাজার এলাকা থেকে উন্নত মানের ৪৫৩ গ্রাম ব্রাউন সুগার সহ, দুজনকে গ্রেপ্তার করে, তাদের নাম মোবারক হোসেন, এবং মোঃ সামাউল হক, একজনের বাড়ি রাজনগর এবং একজনের বাড়ি শাহবাজপুর এলাকাতে। এদিকে প্রাথমিক ভাবে জিজ্ঞাসাবাদ করে পুলিশ তাদের কাছ থেকে জানতে পারে, এটা অনেক উন্নত মানের ব্রাউন সুগার, সাধারণত ব্রাউন সুগার থেকে অনেকটাই দাম বেশি এই মাদকদ্রব্যের। পুলিশ পারে জানতে পারে রাঁচি থেকে এটা নিয়ে আসা হয় এবং বিহারের বিভিন্ন জায়গায় এটা বিক্রি করা হয় । এও জানা গেছে এর আগে মালদা জেলাতেও ১০০ গ্রামের মতো এই মাদকদ্রব্য উদ্ধার হয়েছিল এবার দ্বিতীয়বার মালদা জেলায় ৪৫৩ গ্রাম মাদকদ্রব্য উদ্ধার হল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *