ভোটের আলোচনার জন্য সব থেকে ভালো জায়গা হল চায়ের দোকান, সেই তুলনায় সবার উপরে শিলিগুড়ির বিখ্যাত নেতাজি কেবিন
শিলিগুড়ি : ভোটের আলোচনার জন্য এখন সব থেকে ভালো জায়গা হল চায়ের দোকান। আর শিলিগুড়ির বিধান মার্কেটের নেতাজি কেবিনের চায়ের দোকান যেন সেই তুলনায় সবার উপরে। নেতাজি কেবিনের কর্ণধার প্রণবেন্দু বাগচি জানান এখন ভোটের বাজার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে ওই একই আলোচনা। কার পাল্লা ভারী কে জিতবে, সারাদিন রাতে একই আলোচনা চলছে । আমার চায়ের দোকানে মানুষ আসেন সকাল থেকে সন্ধ্যা। আর সেখানে একই আলোচনা। কি হবে? কে জিতবে? এখন ভোটের সময় সবকিছু বাদ। হাসতে হাসতে এমনটাই জানালেন প্রণব বাবু।


