ডেঙ্গুর আতঙ্ক মশার উপদ্রপ, চরম ক্ষোভ শহর শিলিগুড়ির মানুষের
শিলিগুড়ি : এস আই আর জ্বরে ভুগছে শিলিগুড়ি, সাথে সাথে আরেকটা মারাত্মক চিন্তা শহর শিলিগুড়ির মানুষের মনে ঢুকে গেছে। সেটা হলো ডেঙ্গুর আতঙ্ক, এত মশা শিলিগুড়ি শহরে কবে থেকে আসলো সেটা নিয়ে চিন্তা করছেন মানুষ, গোটা শিলিগুড়ি শহরে মশার দাপটে চরম অতিষ্ট হয়ে পড়ছেন মানুষজন । এদিকে শহরের মানুষ জানান পুরসভা যেমন পানীয় জল নিয়ে ব্যর্থ তেমনি ব্যর্থ মশা নিয়ে নর্দমা পরিষ্কার এর ব্যাপারে শিলিগুড়ি পুরসভা একেবারেই কাজ করছে না। যে কারণে ৪৭ টি ওয়ার্ডে মশার আতঙ্কে অতিষ্ঠ মানুষ। ম্যালেরিয়া ডেঙ্গু মশা নিয়ে আসে, অথচ শিলিগুড়ি পুরসভা একেবারেই উদাসীন এই ডেঙ্গু প্রতিরোধ বা ম্যালেরিয়া প্রতিরোধের ব্যাপারে। রাতে তো বটেই দিনের বেলাও মশার আতঙ্ক, মানুষের অভিযোগ বছরের পর বছর ধরে একই সমস্যা, কিন্তু কোন সমাধান হচ্ছে না। আমরা নিজেরাও চেষ্টা করে যাচ্ছি। সমস্যা সেই তিমিরাই থেকে গেল।


