বিরল গ্রুপের রক্তের প্রয়োজন ছিল রোগীর, প্রচার শেষে হাসপাতালে ছুটে গিয়ে প্রাণ বাঁচালেন কল্যাণীর বাম প্রার্থী

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : প্রচারে গিয়ে বিভিন্ন দলের প্রার্থীদের কেউ সাধারণ মানুষের দাড়ি কেটে দিচ্ছেন। কেউ আবার বালতি করে জল টেনে দিচ্ছেন, রুটি বেলছেন, ডিমের অমলেট করে দিচ্ছেন! এসব ঘটনা নিয়ে শোরগোলও দেখা দিচ্ছে। এবার প্রার্থীকে দেখা গেল এক এক অন্য ভূমিকায় । হাসপাতালে গিয়ে অসুস্থ রোগীকে দুষ্পাপ্য গ্রুপের রক্ত দিলেন! জানা যায় চিকিৎসাধীন ওই রোগীর রক্তের দ্রুত প্রয়োজন ছিল। কিন্তু রক্ত পাওয়া যাচ্ছিল না । অবশেষে নদিয়ার কল্যাণী বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সবুজ দাস এই অসুস্থ রোগীকে রক্তদান করেন।

এদিকে রাজনৈতিক মহলের মত অনুযায়ী , সিপিআইএম প্রার্থী সবুজ দাস এলাকায় যথেষ্ঠ পরিচিত মুখ। করানোর সময় সিপিএমের পক্ষ থেকে রেড ভলেন্টিয়াররা কাজ করেছেন। এখনও রেড ভলেন্টিয়াররা কাজ করেন। কল্যাণী এলাকায় সবুজ দাস রেড ভয়েন্টিয়ারের দায়িত্ব সামলেছেন। এমনকি বিভিন্ন সময় রক্তের প্রয়োজনে রক্ত সংগ্রহও করে দিয়েছেন, নিজেও দান করেছেন। এবারের বিধানসভা নির্বাচনে কল্যাণীতে বামফ্রন্ট মনোনীত সিপিএম প্রার্থী সবুজ দাস। তিনি বিভিন্ন জায়গায় প্রচারও করছেন মানুষের সঙ্গে জনসংযোগের মাধ্যমে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *