গ্যাস নিতে এসে চরম ভোগান্তি, মেয়রকে দেখে ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকেরা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : দিনের পর দিন ক্রমশ বাড়ছে লাইন। একদিকে লম্বা লাইন, আর অন্য দিকে চরম ভোগান্তি গ্যাস নিতে আসা গ্রাহকদের। কেউ বুকিং করেছেন, আবার কেউ গ্যাস পাচ্ছেন না, আর যার জেরে চরম বিভ্রান্তিও রয়েছে গ্রাহকদের মধ্যেও । সব থেকে বড় লম্বা লাইন আজকে হয়েছে, এমনটাই জানান গ্রাহকেরা। এদিকে এদিন মেয়র আসার পরেই বিক্ষোভ দেখালেন গ্রাহকরা। তারা জানান ভোগান্তির শেষ নেই আমাদের, রান্না করতে পারছিনা ঠিকমতো। পরিবারকে খাওয়াতে পারছি না। আপনারাই বলে দিন কি করব। মেয়র এদিন আশ্বাস দেন আমাকে দুদিন সময় দিন আমি ঠিক করে নিচ্ছি। আমি ফেসবুক লাইভে আমার সিদ্ধান্তের কথা জানিয়ে দেবো। এদিন প্রচন্ড ভিড়ে অনেকেই ধৈর্য হারা হয়ে পড়েন। অনেকেই ফিরে চলে যান, কিন্তু আবার চলে আসেন। স্থানীয় বাসিন্দারা জানান ভিড় এত বেড়ে যায় যে রাস্তা দিয়ে যান চলাচল পর্যন্ত বন্ধ হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *