নির্বাচনের ডিউটিতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল জওয়ানের, শোকের ছায়া নামলো এলাকায়

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : পশ্চিম মেদিনীপুরে বিধানসভা নির্বাচনের কাজে এসে প্রাণ হারালেন এক মিজোরাম পুলিশকর্মী। সোমবার সকালে দাঁতন থানার অন্তর্গত পুরুন্দা রামকৃষ্ণ হাইস্কুলে তৈরি হওয়া নিরাপত্তা বাহিনীর ক্যাম্পে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত জওয়ানের নাম আর লালফাক‌ওয়ামা (৩৮), কনস্টেবল নম্বর ৩১৪। তিনি মিজোরামের ৫ নম্বর আইআর ব্যাটালিয়নের সদস্য ছিলেন।

জানা গিয়েছে, এদিন সকালে ক্যাম্পে থাকাকালীন তিনি হঠাৎ বুকে তীব্র যন্ত্রণা অনুভব করেন এবং কিছুক্ষণের মধ্যেই অচেতন হয়ে পড়েন। তড়িঘড়ি তাকে স্থানীয় খণ্ডরুই গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসকদের মতে, হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণেই ওই জওয়ানের মৃত্যু হয়েছে। এরপর পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। ইতিমধ্যেই ওই জওয়ানের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। নির্বাচনের আবহে এই আকস্মিক মৃত্যুর ঘটনায় সহকর্মী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *