রাতে বিশেষ অভিযানে সাফল্য পেল হবিবপুর থানার পুলিশ, এক ব্যক্তি গ্রেফতার হল দেশি ও বিদেশি মদ বিক্রির অভিযোগে
মালদা : শুক্রবার রাতে বিশেষ অভিযানে নেমে সাফল্য পেল মালদা হবিবপুর থানার পুলিশ। কাতলা পুকুর হাট সংলগ্ন এমএলএ মোড় এলাকায় এদিন হবিবপুর থানার পুলিশের তরফ থেকে বিশেষ অভিযান চালিয়ে অবৈধভাবে দেশি ও বিদেশি মদ বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃতের নাম রবি সাহা, বাড়ি আইহো খোসবাস পাড়া এলাকায়। এদিকে এদিন অভিযানের সময় তার কাছ থেকে প্রচুর পরিমাণে দেশি ও বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সমস্ত মদ সিজ করে হবিবপুর থানায় নিয়ে যাওয়া হয়।পুলিশ জানিয়েছে, ধৃতকে শনিবার সকালে মালদা জেলা আদালতে পেশ করা হয়। এদিকে এই ঘটনায় এদিন ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়, আবার অবৈধ মদ ব্যবসার বিরুদ্ধে পুলিশের এই অভিযানে এদিন স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও ।


