দেশজুড়ে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে বড় উদ্যোগ নিল ভারত সরকার , সন্দেহজনক রেশন কার্ড চিহ্নিত করে সেগুলির যাচাইয়ের নির্দেশ সব রাজ্যকে
নিজস্ব সংবাদ দাতা : দেশজুড়ে রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতে অবশেষে বড় উদ্যোগ নিল ভারত সরকার । ইতিমধ্যেই প্রায় ৬ কোটি সন্দেহজনক রেশন কার্ড চিহ্নিত করে সেগুলি যাচাইয়ের ও নির্দেশ দেওয়া হয়েছে এমনকি সব রাজ্যকে। এছাড়াও বেআইনি কার্ড পাওয়া গেলে তা বাতিল করে জানাতে বলা হয়েছে কেন্দ্রকে। এদিকে বড় ফারাক চোখে পড়ছে রাজ্যভিত্তিক হিসাবেও। পশ্চিমবঙ্গে প্রায় ১৭.২৯ লক্ষ কার্ড সন্দেহজনক হিসেবে চিহ্নিত হয়েছে। অন্যদিকে গুজরাতে প্রায় ৫৫ লক্ষ, রাজস্থানে ৭৫ লক্ষ, মহারাষ্ট্রে ৯৯ লক্ষ এবং উত্তরপ্রদেশে ৫৪ লক্ষ কার্ড নিয়ে প্রশ্ন উঠেছে। হরিয়ানায় প্রায় ৩২ লক্ষ, অন্ধ্রপ্রদেশে ৩৮ লক্ষ এবং অসমে ৩৬ লক্ষ রেশন কার্ডও সন্দেহজনক তালিকায় রয়েছে। যা মূলত দেশের ডাবল ইঞ্জিন রাজ্য বলেই পরিচিত।


