শুভ্রাংশু রায় এলেন কাঁচরাপাড়া পৌরসভায়, আলো রানী সরকারের নেতৃত্বে জয় শ্রীরাম ধ্বনিতে মুখর পৌরসভা চত্বর
নিজস্ব সংবাদ দাতা : হালিশহর পৌরসভায় পৌছে গিয়েছিলেন প্রাক্তন চেয়ারম্যান রাজু সাহানি। এবার কাঁচরাপাড়া পৌরসভায় পৌছলেন পৌরসভার ভাইস চেয়ারম্যান শুভ্রাংশু রায়।২০২৬-এর বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর যখন গোটা রাজ্যের প্রশাসনিক কাঠামোয় বদলের হাওয়া, তখন কাঁচরাপাড়া পুরসভার এই ঘটনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এদিন দীর্ঘ দুই বছর পর কাঁচরাপাড়া পুরসভায় তাঁর রাজকীয় প্রত্যাবর্তন নজরও কেড়েছে সকলের।

নির্বাচনের ফলাফল বেরোনোর পর থেকেই কাঁচরাপাড়া পুরসভার বর্তমান চেয়ারম্যান যখন দপ্তরে আসছেন না। চেয়ারম্যানের এই দীর্ঘ অনুপস্থিতিতে পুর-পরিষেবা যখন কার্যত থমকে যাওয়ার জোগাড়, ঠিক তখনই ত্রাতা হিসেবে অবতীর্ণ হলেন শুভ্রাংশু রায়। পুরসভায় ঢুকে এদিন শুভ্রাংশু রায় স্পষ্ট জানিয়ে দেন, চেয়ারম্যান অনুপস্থিত থাকায় ভাইস চেয়ারম্যান হিসেবে প্রশাসনিক দায়িত্ব এখন তাঁর কাঁধে। বর্তমান অচলবস্থা কাটাতে তিনি একটি অত্যন্ত কৌশলী পদক্ষেপের কথা ঘোষণা করেন। তিনি এও জানান, কাঁচরাপাড়া পুরসভা চালানোর জন্য একটি বিশেষ কমিটিও গঠন করা হচ্ছে।
এদিকে এদিন শুভ্রাংশু রায়ের এই সফরে সবথেকে বেশি নজর কেড়েছে ২০২১ সালের বনগাঁর বিজেপি প্রার্থী আলো রানী সরকারের উপস্থিতি। শুভ্রাংশু রায় যখন পুরসভার ভেতরে ঢুকছেন, ঠিক সেই মুহূর্তে আলো রানী সরকারের নেতৃত্বে বিজেপি কর্মীদের একাংশ ‘জয় শ্রীরাম’ ধ্বনিতে এলাকা কাঁপিয়ে তোলেন।শুভ্রাংশু রায়ের সামনেই এই স্লোগান দেওয়া হলেও তিনি এদিন কোনো প্রতিবাদ করেননি বা অস্বস্তি প্রকাশ করেননি।

