হেলমেট নিয়ে কড়া হল লালবাজার, অবশেষে শুরু বিশেষ অভিযান

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : বিজেপি সরকার গঠনের পর নবান্ন সভাঘরে প্রথম প্রশাসনিক বৈঠক। সে বৈঠকে রাজ্য ও কলকাতা পুলিশকে সাফ নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, বাইকচালকের হেলমেট পরা বাধ্যতামূলক। তার পরপরই মুখ্যমন্ত্রীর নির্দেশ কার্যকর করতে কড়া হাতে লাগাম ধরল কলকাতা পুলিসের সদর দপ্তর লালবাজার। মঙ্গলবার সকাল থেকে শহরের প্রতিটি মোড়ে হেলমেট না পরার ফলে শাস্তির মুখে পড়তে হয়েছে অনেককে। হেলমেট ছাড়া বাইক চালালে জরিমানা আদায় করলেন ট্রাফিক সার্জেন্টরা।

অনেকের অভিযোগ, তৃণমূল সরকারের আমলে শহরের কিছু জায়গায় অলিখিতভাবে হেলমেট ছাড়া বাইক চালানোটা প্রায় নিয়ম হয়ে দাঁড়িয়েছিল। সেই জায়গাগুলির দিকে অতিরিক্ত নজর দিতে হবে বলে নির্দেশ। হেলমেটবিহীন বাইকের দৌরাত্ম্য চলে শহরে এমন বেশ কয়েকটি হটস্পট আছে। অভিযোগ, দক্ষিণ-পূর্ব কলকাতার পার্ক সার্কাস, কড়েয়া, তিলজলা, তপসিয়া, উত্তর পঞ্চান্নগ্রাম, ট্যাংরা সহ বিস্তীর্ণ এলাকায় হেলমেট ছাড়া বাইকচালকদের দাপট দেখা যায়। একই সঙ্গে বন্দর এলাকার একবালপুর, খিদিরপুর, মেটিয়াবুরুজ, গার্ডেনরিচেও হেলমেট পরার চল প্রায় নেই। এইসব এলাকায় গত ১৫ বছরে হেলমেটবিহীন বাইকচালকদের পাকড়াও করার ক্ষেত্রে পুলিশি তৎপরতা তেমন নজরে আসেনি। একই ছবি রাজাবাজার অঞ্চলেও। কেন সেখানে পুলিশি তৎপরতা কম? একাধিকবার এ প্রশ্ন তুলেছে আমজনতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *