রাতের অন্ধকারে উধাও লক্ষাধিক টাকা ও ৯ ভরি সোনা , এনজেপি থানার জালে ধরা পড়লো কুখ্যাত দুষ্কৃতী ‘ক্ষ্যাপা

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : রাতের অন্ধকারে উধাও হল লক্ষাধিক টাকা ও ৯ ভরি সোনা। অবশেষে এই ঘটনায় এনজেপি থানার জালে ধরা পড়লো কুখ্যাত ‘ক্ষ্যাপা’। পুলিশ সূত্রে জানা গেছে বহুদিন ধরেই তাকে খুঁজছিল এনজিপি থানার পুলিশ। এমনকি তার বিরুদ্ধে এর আগেও বিস্তার অভিযোগ ছিল । এছাড়াও এলাকার মানুষদেরও চরম হয়রানি করতো সে। অবশেষে এদিন তাকে গ্রেফতার করল এনজিপি থানা পুলিশ। মূলত বহু দিন ধরে ওই এলাকায় ক্ষ্যাপার নেতৃত্বে বিভিন্ন চক্রের মাধ্যমে অবৈধ কাজকর্ম চলছিল। বহুদিন ধরে পুলিশ সুযোগ খুঁজছিল। অবশেষে তাকে হাতেনাতে ধরে ফেললো এনজিপি থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *