ভয় দেখিয়ে জমি দখলের মারাত্মক গুরুতর অভিযোগ, এবার ইডির নজরে শান্তনু সিনহা বিশ্বাস ঘনিষ্ঠ ১২ পুলিশ অফিসার!

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : এবার ইডির নজরে শান্তনু সিনহা বিশ্বাস ঘনিষ্ঠ ১২ জন পুলিশের অফিসার ইনচার্জ যারা বিভিন্ন থানার ইনচার্জ হিসাবে কর্মরত ছিলেন। তাঁদেরকে তলক করে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া শুরু করতে চলেছে ইডি। এই সমস্ত অফিসারদের মাধ্যমেই ব্যবসায়ী জয় কামদারকে জমি জোর করে দখল করিয়ে দিত বলে অভিযোগ।

জমি মালিকদের থানায় ডেকে ভয় দেখিয়ে জমি হাতিয়ে নিত বলে অভিযোগ। ইতিমধ্যেই শান্তনু সিনহা বিশ্বাসের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। সেই মোবাইল ফোন থেকে নথি উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। মোবাইল ফোন থেকে একাধিক তথ্য তিনি মুছে ফেলেছেন (ডিলিড) বলে জানিয়েছেন অফিসারেরা। সেই ডিলিট হওয়া তথ্য পুনরুদ্ধারের চেষ্টা করছে ইডি।

ইডি সূত্রে খবর, এই ১২ জন অফিসারকে বিভিন্ন থানায় তিনি পোস্টিং করিয়েছিলেন। এছাড়া আরও একটি বিষয় খতিয়ে দেখা হচ্ছে। পুলিশে পোস্টিং করিয়ে তাঁদের থেকে টাকাও তুলেছেন বলে দাবি ইডি-র। এই সমস্ত কিছু ইডির পক্ষ থেকে এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে। শান্তনু সিনহা বিশ্বাসকে শুক্রবার আদালতে পেশ করার পরে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে আরও তথ্য জানতে চায় ইডি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *