AC ফার্স্ট ক্লাস কেবিনের দরজার ছিটকিনি আটকে যাত্রীকে ধর্ষণের চেষ্টা TTE’র, ফের চরম নক্কারজনক ঘটনা ঘটলো যোগীরাজ্যে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : নির্যাতিতার কাছে টিকিট ছিল না ৷ জানা গেছে গত রবিবার আমেদাবাদ-গোরক্ষপুর এক্সপ্রেসে NCC পরীক্ষা দিয়ে ফিরছিলেন ওই তরুণী ৷ টিটিই-কে দেখে তিনি বলেন একটা সিট দিতে ৷ টিটিই পরীক্ষার্থীকে বলেন, ফার্স্ট ক্লাসের টিকিট দেবে ৷ তাঁকে সঙ্গে করে AC ফার্স্ট ক্লাসে নিয়ে যান টিটিই ৷ অভিযোগ, AC ফার্স্ট ক্লাসের দরজার ছিটকিনি আটকে পরীক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করেন টিটিই ৷ ট্রেন তখন ইন্দারা এবং দেওরিয়ার মাঝে ৷ তরুণী ১১২ ডায়াল করে অভিযোগ জানাতেই দেওরিয়া স্টেশনে নেমে টিটিই পালিয়ে যায় ৷

এনিয়ে এসপি জিআরপি গোরক্ষপুর লক্ষ্মীনিবাস মিশ্র জানান, অভিযুক্ত টিটিই রাহুল কুমারের সন্ধান দেওয়ার জন্য ১০ ,০০০ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে ৷ তাঁর কথায়, “আমেদাবাদ-গোরক্ষপুর এক্সপ্রেসে টিটিই ছিলেন রাহুল কুমার ৷ এনসিসি পরীক্ষার্থী এক তরুণীকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। দেওরিয়া জিআরপি থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে ৷ নির্যাতিতা মউের (উত্তরপ্রদেশ) বাসিন্দা। অভিযুক্ত টিটিই পলাতক, সে পটনার বাসিন্দা ৷ তাঁকে খুঁজে দিতে পারলে পুলিশ ১০ হাজার টাকা আর্থিক পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছে ৷” এসপি-র কাছ থেকে ঘটনার বিষয়ে বিস্তারিত জানা গিয়েছে ৷ নির্যাতিতার অভিযোগ অনুযায়ী, ওই তরুণী আমেদাবাদ-এক্সপ্রেস ট্রেনে মউ থেকে গোরক্ষপুর যাচ্ছিলেন । দূরত্ব প্রায় ১৫০ কিলোমিটার ৷ এক্সপ্রেস ট্রেনে সময় লাগে প্রায় ৩ ঘণ্টা ৷ মউ জেলায় তাঁর বাড়ি হলেও তিনি গোরক্ষপুরে ভাড়া থাকেন ৷ পরীক্ষার জন্য সেখানে থেকে চাকরির প্রস্তুতি নিচ্ছেন ৷ তরুণী এনসিসি ‘সি’ সার্টিফিকেট পরীক্ষা দিতে মউয়ে গিয়েছিলেন। পরীক্ষা শেষে ফেরার সময়, স্টেশনে প্রচণ্ড ভিড় ছিল ৷ সেই কারণে তিনি তাড়াহুড়োতে টিকিট কেটে উঠতে পারেননি ৷

তরুণী টিকিট না-পেয়ে তাড়াহুড়ো করে এসি কামরায় উঠে পড়েন ৷ এরপরই সরাসরি টিটিই রাহুল কুমারের সঙ্গে টিকিট নিয়ে কথা বলেন ৷ পরীক্ষার্থীর আবেদনে তাঁকে আসন দিতে রাজি হন রাহুল ৷ এরপর সিট দেওয়ার অজুহাতে, AC ফার্স্ট ক্লাসের কেবিনে ডেকে নিয়ে যান। তিনি প্রথমে তরুণীর বিষয়ে নানা কথা জিজ্ঞাসা করেন ৷ তার সঙ্গে ওই ট্রেনে আর কেউ রয়েছে কি না, তাও জিজ্ঞাসা করেন ৷ এরপর কেবিনের দরজার ছিটকিনি আটকে তরুণীর সঙ্গে অশ্লীল আচরণ করেন রাহুল ৷ পড়ুয়া বাধা দিতে গেলে প্রাণে মারার হুমকি দেন টিটিই। তারপর টিটিই ওই তরুণীকে ধর্ষণের চেষ্টা করেন। এসপি জানিয়েছেন, বারাণসী জোনের রেলওয়ে কর্মকর্তাদের কাছে তাঁকে বরখাস্ত এবং অন্যান্য বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য একটি চিঠিও লেখা হয়েছে। অভিযুক্তকে খুঁজতে একটি দল গঠন করা হয়েছে । রাহুল ধরা পড়লে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বিষয়টি দেওরিয়া পুলিশের কাছে স্থানান্তরিত করা হয়েছে। নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা হয়েছে ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *