একাদশ দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার বাতিল করার দাবিতে এ আই ডি এস ও এর পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হল শিলিগুড়িতে
শিলিগুড়ি : এ আই ডি এস ও এর পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হল শিলিগুড়িতে । এদিন যার মধ্যে মুখ্য দাবি ছিল ছিল একাদশ দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার বাতিল করা হোক। এদিন এই বিক্ষোভ মিছিলে তাদের বক্তব্য ছিল একাদশ দ্বাদশ শ্রেণীতে সেমিস্টার করা হলে, সেটা ছাত্রছাত্রীদের পক্ষে চরম বিপদজনক হয়ে দাঁড়াবে। বিপদজনক হবে এমনকি তাদের ভবিষ্যতের জন্যও । তাই তাদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে অবিলম্বে সেমিস্টার, অন্তত একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য বাতিল করা হোক। আর তা না হলে তারা আগামীদিনে আরো বড় আন্দোলনে নামবেন বলেও এদিন হুঁশিয়ারি দেন তারা।


