কেশিয়াড়ীর জয়কৃষ্ণপুর এলাকায় দুর্ঘটনায় মৃত্যু হল সাড়ে তিন বছরের শিশুর ,গাড়ির চালককে গ্ৰেফতার করলো পুলিশ
নিজস্ব সংবাদ দাতা : কেশিয়াড়ীর জয়কৃষ্ণপুর এলাকায় দুর্ঘটনায় মৃত্যু হল সাড়ে তিন বছরের শিশু! মৃত্যুর ঘটনায় গাড়ির চালককে গ্ৰেফতার করলো কেশিয়াড়ী পুলিশ!! জানা গেছে এদিন কেশিয়াড়ীর জয়কৃষ্ণপুর এলাকায় একটি ছোট হাতির ধাক্কায় মৃত্যু হয় বছর সাড়ে তিন বছরের শিশুর। এদিকে গাড়ির চালক এদিন জানান তিনি লোড নিয়ে গাড়িতে করে মানিকড়ার উদ্দেশ্যে যাওয়ার সময় রাস্তার মাঝামাঝি হঠাৎ করে দৌড়ে চলে আসে ওই শিশুটি যারফলে হঠাৎ করে গাড়ি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ধাক্কা লাগে। এদিন সাথে সাথেই ওই শিশুটিকে উদ্ধার করে নয়াগ্ৰাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন, ঘটনার খবর পেয়ে এলাকায় শোকের ছায়া নেমে আসে! এদিকে পুলিশ জানান বাচ্চা শিশুটি দাঁতন থানা এলাকার বামন্দা এলাকা থেকে জয়কৃষ্ণপুর আত্মীয় বাড়ি বেড়াতে এসেছিল তারপর এমন মর্মান্তিক ঘটনা ঘটে, তবে গাড়ি সহ গাড়ির চালককে গ্ৰেফতার করেছে কেশিয়াড়ি পুলিশ, ধৃত চালককের বাড়ি সাঁকরাইল থানার নুনিয়াশোল এলাকায় বলে জানা গেছে।


