গত ৩০ বছর ধরে একই সমস্যা , শিলিগুড়ির বাগড়া কোট রেল ক্রসিং আরো যন্ত্রণাদায়ক হয়ে উঠেছে সাধারণ মানুষের কাছে
শিলিগুড়ি : গত ৩০ বছর ধরে চলছে একই সমস্যা রেললাইন পারাপার kora , শিলিগুড়ির বাগড়া কোট রেল ক্রসিং এখন আরো যন্ত্রণাদায়ক হয়ে যাচ্ছে সাধারণ মানুষের কাছে। এদিকে সমস্যা আরো বেড়েছে বাধা সত্বেও রেল লাইনের দু’ধারে বসে থাকা বহু মানুষ ও তাদের ব্যবসা নিয়ে। অনেকেই জানান যার জেরে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আরো বেড়ে যায়। প্রায় আধঘন্টা সব থেকে কম এবং বেশি কতক্ষণ জানা নেই কারো, দাঁড়িয়ে থাকতে হয় মানুষকে। দিনের পর দিন এলাকার মানুষ এবং দোকানদারেরা সমস্যার সমাধানের দাবি তুললেও এখনো পর্যন্ত তার সমাধান করা সম্ভব হয়নি। এমনকি ওই এলাকা দিয়ে পার হয় বহু দূর পাল্লা ট্রেন, কাজেই ওই জায়গাটি বিপদজনক থেকেই যায়। সমস্যার কোনো সমাধান না হওয়ায়, অনেকে এও জানান বিকল্প ব্যবস্থা যদি না থাকে, সব জায়গায় ওভারব্রিজ হচ্ছে, ওই এলাকা দিয়ে ওভারব্রিজ হচ্ছে না কেন? তাহলে তো আশঙ্কা অনেকটাই কমে যায়, কিন্তু সত্যি কথা বলতে গেলে কে কার কথা শোনে।


