চোর সন্দেহে নাবালককে ৫ ঘণ্টা আটকে রাখা হল ফ্রিজে, আটক হল ১ দোকানি

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : দোকানে ঢুকে চুরি করেছে। এই অপবাদে এক সাত বছরের খুদেকে চরম শাস্তি দিল দোকানি। অভিযোগ, নাবালককে ৫ ঘণ্টা ফ্রিজের ভিতর আটকে রাখা হয়েছিল। সেইসঙ্গে তাকে প্রাণে মারার হুমকিও দেয় দোকানি। উত্তরপ্রদেশের হাপুর জেলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দোকানিকে গ্রেপ্তার করেছে পুলিশ।এদিকে ঘটনার একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে। সেখানে দেখা যাচ্ছে, দোকানদার কীভাবে ওই খুদের উপর অত্যাচার চালাচ্ছে। বারবার অনুরোধ সত্ত্বেও ফ্রিজের ভিতর থেকে বেরোতে দেওয়া হয়নি ওই খুদেকে। এমনকি তাকে গলা কেটে খুন করার হুমকিও দেয় অভিযুক্ত দোকানদার। দীর্ঘক্ষণ ফ্রিজে আটকে রাখায় অসুস্থ হয়ে পড়ে ওই খুদে। তার পরিবারের তরফে জানানো হয়েছে, মানসিক ট্রমায় রয়েছে সে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *