জামালপুর বিধানসভায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভূতনাথ মালিকের সমর্থনে বীরভূমের সাংসদ শতাব্দী রায়ের রেলিতে নামলো এক বিশাল জনসমুদ্র
নিজস্ব সংবাদ দাতা : জামালপুরের তৃণমূলের প্রার্থী ভূতনাথ মালিকের সমর্থনে প্রচারে এলেন বীরভূমের সাংসদ বাংলার জনপ্রিয় অভিনেত্রী শতাব্দী রায়। এদিন হালারা মোড় থেকে জামালপুর বাস স্ট্যান্ড পর্যন্ত এক র্যালি করা হয় । এদিনের এই র্যালি কার্যত পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে। এদিকে জামালপুরের বুকে এদিনের এই এত মানুষের মিছিল ফের প্রমাণ করলো ভূতনাথ মালিকের জয় শুধু সময়ের অপেক্ষা।

এদিন হালাড়া বিপত্তারিণী তলা থেকে হুডখোলা গাড়িতে প্রার্থী ভূতনাথ মালিক ও ব্লক সভাপতি মেহমুদ খান কে নিয়ে রেলি শুরু হয়। ভীড় সামলাতে হিম সিম খেতে হয় জামালপুর ব্লক প্রশাসনকেও । জামালপুর থানার ভারপ্রাপ্ত ওসি কৃপা সিন্ধু ঘোষ নিজের বিশাল পুলিশ বাহিনী নিয়েও এদিন উপস্থিত ছিলেন। মূলত এদিন বীরভূম জেলার সাংসদ শতাব্দী রায়ের হাত ধরে বিজেপি মহিলা মোর্চার এগারোটি পরিবার ও সি আই টি ইউ এর মেমারি জোনাল কমিটির সদস্য চন্দ্রনাথ মুখার্জির সাথে কুড়িটি পরিবার তৃণমূল কংগ্রেসের পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসের যোগ দেন। শতাব্দী রায় বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেন তা করে দেখান। আজকের এই রেলিতে কমকরেও ৩৫ থেকে ৪০ হাজার মানুষ মিছিলে পা মেলান।

