জেলা হাসপাতালের সামনে তীব্র যানজট, চরম নাকাল হচ্ছেন হাসপাতালে আসা রোগীরা
শিলিগুড়ি : জেলা হাসপাতালের সামনে যানজট নাকাল হচ্ছেন হাসপাতালে আসা রোগীরা। একের পর এক অভিযোগ জেলা হাসপাতালের সামনে যানজট কে নিয়ে। রোগী এবং রোগীর আত্মীয়-স্বজনরা জানাচ্ছেন নিত্যদিনের ঘটনা। জেলা হাসপাতালের সামনে যানজট সৃষ্টি হয় প্রায়রোজ। এর ফলে ভুক্তভোগী হতে হয় সাধারণ মানুষ, যাত্রী এবং তার আত্মীয়-স্বজনদের। অনেকেই জানাচ্ছেন এর ফলে সমস্যায় পড়ে যায় রোগীরাও। বিশেষ করে রোগীদের ক্ষেত্রে সমস্যা বাড়েই। বারবার প্রশাসনের কাছে হস্তক্ষেপ করার অনুরোধ করা হলেও সমস্যা সেই তিমিরাই থেকে গেছে। অনেকে আবার এও বলেন এটা কিছু করার নেই, শিলিগুড়ি এখন আধুনিক শহর, সমস্যা বাড়বেই। আর তা সমাধানের জন্য আমাদেরই এগোতে হবে। দিনের পর দিন যত জনসংখ্যা বাড়বে সমস্যা তত তৈরি হবে। হাসপাতাল চত্বর এমনিতেই খুব ব্যস্ত তাই এখানে যানজটের একটা সমস্যা তৈরি হয়েছে। কিভাবে এটা মিটবে তা জানেন না কেউ।


