ডুরান্ড লাইনে এক চরম উত্তেজনা, মুখোমুখি পাকিস্তান ও আফগানিস্তান, হতাহত নিয়ে পরস্পরবিরোধী দাবি দুই দেশেরই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

নিজস্ব সংবাদ দাতা : সীমান্ত ঘিরে ফের চরম উত্তেজনা তৈরি হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান-এর মধ্যে। ডুরান্ড লাইনের একাধিক সেক্টরে রাতভর গোলাগুলি ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে খবর। উভয় দেশই একে অপরের বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগ তুলেছে। সূত্রের খবর, সীমান্তবর্তী এলাকায় ভারী অস্ত্রের ব্যবহার হয়েছে। রাজধানী কাবুল-সহ একাধিক গুরুত্বপূর্ণ অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে বলেও জানা গেছে।

এদিকে আফগানিস্তানের তালিবান প্রশাসনের দাবি, পাল্টা অভিযানে তারা একাধিক পাকিস্তানি চৌকি দখল করেছে এবং কিছু সামরিক ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে। হতাহতের সংখ্যাও উল্লেখ করা হয়েছে তাদের তরফে। অন্যদিকে ইসলামাবাদের বক্তব্য, সংঘর্ষ সীমিত পরিসরেই হয়েছে এবং তাদের ক্ষয়ক্ষতি খুবই কম। বরং পাল্টা জবাবে আফগান দিকেই বেশি ক্ষতি হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।

এছাড়া বিমান হামলা ও মিসাইল ব্যবহারের অভিযোগও সামনে এসেছে। আফগানিস্তান দাবি করেছে, তাদের কয়েকটি এলাকায় এয়ারস্ট্রাইক চালানো হয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কেবল নিজেদের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। আন্তর্জাতিক মহলে এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষজ্ঞদের মতে, উত্তেজনা আরও বাড়লে তা সমগ্র অঞ্চলের স্থিতিশীলতায় প্রভাব ফেলতে পারে। এখন পরিস্থিতি কোন দিকে মোড় নেয় এবং কূটনৈতিক উদ্যোগে সমাধানের পথ খোলে কি না, সেদিকেই নজর বিশ্ববাসীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *