দোল উৎসবে মেতে উঠল শহর শিলিগুড়ির ১৪ নম্বর ওয়ার্ড, সকলকে শুভেচ্ছা জানালেন কাউন্সিলর শ্রাবণী দত্ত
শিলিগুড়ি: দোল উৎসবে মেতে উঠল শহর শিলিগুড়ির ১৪ নম্বর ওয়ার্ড। কাউন্সিলর শ্রাবণী দত্ত এবং তার মহিলা কর্মীরাও এদিন বিশেষ ভাবে মেতে উঠলেন দোল উৎসবে । কাউন্সিলর শ্রাবণী দত্ত এদিন জানান এবারের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। তবুও দলের নির্দেশে করতেই হয় সবকিছু। আর সকলের মন ভালো হয়ে যায় রং খেললে। সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা জানাই । আজকের দিনে অন্তত সবাই ভাল থাকুন এই কামনা করি।


