নাগরিকত্ব নিয়ে চরম সংশয়, রিচার নাম বিচারাধীন ভোটার তালিকায় , তুমুল সমালোচনার ঝড় উঠলো চারিদিকে
শিলিগুড়ি : প্রায় চার মাসের SIR প্রক্রিয়া শেষে ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা। সেখানে বিশ্বকাপজয়ী শিলিগুড়ির ক্রিকেটার রিচা ঘোষের নামের পাশেও ‘আন্ডার অ্যাজুডিকেশন’ উল্লেখ থাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে। এদিকে নাগরিকত্ব নিয়ে সংশয়কে ঘিরে বিষয়টি নিয়ে চরম সমালোচনাও শুরু হয়েছে শিলিগুড়িতে। যা নিয়ে এমনকি সমালোচনায় মুখর তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসও । এছাড়াও সমালোচনায় মুখর হয়েছে শিলিগুড়ির নাগরিক সমাজও। বলা যায় বিশ্বজয় করে আসা মেয়ের এই চরম অপমান কিছুতেই মানতে পারছেন না শহর শিলিগুড়ির মানুষজনও ।


