নাম, বানানের ভুলে বদলে যাচ্ছে তথ্যভাণ্ডার! উইকিপিডিয়ার ‘সারফেস নেম এরর’ মেটাতে এআই প্রযুক্তি উদ্ভাবন আইআইটির অধ্যাপকদের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : নাম বা বানানের ভুলে পালটে যাচ্ছে গোটা তথ্যভাণ্ডার! হয় তথ্য মিলছে না। নাহলে সম্পূর্ণ ভুল তথ্য পাচ্ছেন সাধারণ মানুষ। বিশেষত উইকিপিডিয়ার ক্ষেত্রে হামেশাই এমন সমস্যার সম্মুখীন হতে হয় আমজনতাকে। বাধ্য হয়ে অন্য কোনো উপায়ে আবার সংশ্লিষ্ট তথ্য সম্পর্কে নিশ্চিত হতে হয়। আইআইটি গুয়াহাটির অধ্যাপকদের দাবি, খুব শীঘ্রই এহেন সমস্যার সুরাহা হতে চলেছে। প্রধানত উইকিপিডিয়ার কথা মাথায় রেখেই একাধিক ভাষায় নতুন এআই প্রযুক্তি উদ্ভাবন করেছেন ওই অধ্যাপকরা। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রযুক্তি মুহূর্তে চিহ্নিত করতে পারবে কোনটি ঠিক, কোনটি ভুল। অর্থাৎ, আগামী দিনে উইকিপিডিয়ায় আর ‘সারফেস নেম এরর’-এর সমস্যায় ভুগতে হবে না ব্যবহারকারীকে। কমবে গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে বিভ্রান্তির শঙ্কাও।

দিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত হয়েছে এআই সম্মেলন। সেই সম্মেলনেই আইআইটি গুয়াহাটির অধ্যাপকদের এহেন কর্মকাণ্ড প্রদর্শিত হয়েছে। খুব দ্রুত এই প্রযুক্তির সার্বিক ব্যবহার শুরু হবে।জানা গেছে , এই প্রযুক্তির নেপথ্যে রয়েছেন আইআইটি গুয়াহাটির ডিপার্টমেন্ট অব কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক অমিত আয়েকার ও তাঁর ছাত্র অনুজ খারে। অধ্যাপক এবং তাঁর সহযোগীর দাবি, সাধারণত উইকিপিডিয়ায় যত তথ্য খোঁজা হয়, তার অন্তত ৩-৬ শতাংশ ক্ষেত্রে বিভ্রান্তির সৃষ্টি হয়। ‘সারফেস নেম এরর’ ঘটে। কী এই সমস্যা? উইকিপিডিয়ায় কোনো তথ্য সার্চ করার সময় রেফারেন্স হিসাবে অনেক সময় কিছু নামের আলাদাভাবে উল্লেখ থাকে। অধিকাংশ ক্ষেত্রে সেগুলিতে ক্লিক করলে সম্পূর্ণ পৃথক একটি পেজ খুলে যায়। তা বিপুল তথ্যভাণ্ডার মেলে ধরে।

উদ্ভাবকরা আরো জানান, অনেক সময় ওই নামে ভুল থাকে। যা আদতে ‘সারফেস নেম এরর’। সামান্য বানানের ভুলেই পুরো তথ্য পালটে যায়। নাহলে কোনো তথ্যই পাওয়া যায় না। আইআইটির অধ্যাপকের দাবি, নয়া এআই প্রযুক্তিতে এমন সমস্যা আর কখনো তৈরি হবে না। যদি ‘সারফেস নেম এরর’ থাকে, তাহলে এআই প্রযুক্তি নিজেই তা চিহ্নিত করবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *