নির্বাচন আসতে আর বেশী দেরী নেই , তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখন শুরু হয়ে গেল শহর শিলিগুড়ি জুড়েই

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : নির্বাচন আসতে আর বেশি দেরি নেই, তাই আর দেরি না করে দেওয়াল লিখন শুরু করে দিল দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেস, শিলিগুড়ির বিভিন্ন জায়গা জুড়ে সাইট ফর লিখে দিয়ে তৃণমূল কংগ্রেস দেওয়াল লিখন শুরু করে দিল। এদিন যার মূল নেতৃত্ব দিলেন জয়ব্রত মুখটি। এদিন তিনি জানান নির্বাচন আসার আগেই আমাদের সতর্ক হয়ে কাজ শুরু করে দিতে হবে। অনেক কাজ এখনো বাকি আছে, আর শিলিগুড়ি মোটেই ছোট জায়গা নয়। আমাদের দায়িত্ব এবং কর্তব্য রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের প্রতি। তাই আজ থেকে দেওয়ার লেখা শুরু করে দেওয়া হল। আমাদের অনেক পরিকল্পনা আছে, বিভিন্নরকম কাজ আছে, এবং সেটা শুরু করে দেওয়া উচিত। আমাদের যুব তৃণমূল কংগ্রেস পরিশ্রম করছে, এবং সবাই মিলে মাঠে নামতে না পারলে যুদ্ধ জয় করা আমাদের পক্ষে মুশকিল। আমাদের দরকার এখন সঠিক পরিকল্পনা করে কাজ করা। বিজেপি এবং সিপিএম পরিকল্পনা করে আমাদের বিপদে ফেলতে চাইছে, আমাদের সেই ফাঁদে পা দেওয়া যাবে না বলেও এদিন জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *