পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ঈদ উৎসব হিসেবে পরিচিত মালদা জেলার সুজাপুরের নয় মৌজা ঈদগাহ ময়দানে এ বছরও ইতিহাস গড়ল ঈদের জামাত

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

মালদা: পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম ঈদ উৎসব হিসেবে পরিচিত মালদা জেলার সুজাপুরের নয় মৌজা ঈদগাহ ময়দানে এ বছরও ইতিহাস গড়ল ঈদের জামাত। প্রতিকূল আবহাওয়া—সারা রাতের টানা বৃষ্টির পরও থেমে থাকেনি ঈদের আনন্দ। এদিন সকালেই লক্ষাধিক মানুষের ঢল নামে ঈদগাহ ময়দানে। একসঙ্গে বিপুল জনসমাগমে শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ আদায় করা হয়। নামাজ শেষে দোয়া ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন দীর্ঘদিনের ইমাম আসাদুল্লাহ সাহেব ও হামিদুর মাস্টার সাহেব। তাঁরা সমাজে ঐক্য ও ভ্রাতৃত্ব বজায় রাখার আহ্বান জানান। একইসঙ্গে, বর্তমান SIR সংক্রান্ত বিষয় নিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত ও হয়রানির অভিযোগও তুলে ধরা হয়, যা নিয়ে এলাকায় চর্চা শুরু হয়েছে। সবশেষে দোয়া মাহফিল ও শান্তির বার্তার মধ্য দিয়ে সফলভাবে সমাপ্ত হয় এই বিশাল ঈদ জামাত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *