বিজেপির পতাকা লাগানোর অভিযোগ উঠলো শিলিগুড়ি তৃণমূল কংগ্রেস এর জেলা অফিসে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়িতে তৃণমূলের জেলা পার্টি অফিসে রয়েছে বিজেপির পতাকা লাগান। এদিন সকালে এই দৃশ্য দেখে মূলত চমকে যান অনেকেই। এদিকে এদিন তৃণমূলের নেতাদের ফোন করে খবর দেওয়া হলে শেষ পর্যন্ত কেউ আসেননি । ওদিকে বিজেপি নেতৃত্ব এদিন এই দা য় নিতে অস্বীকার করে। তারা জানান বিজেপি কোনদিন হিংসার রাজনীতি করে না। এটা বহিরাগত কারোর কাজ। তবে ওটা খুলে দেওয়া হবে, কারণ ওটা আমাদের দলের পতাকা। বিজেপি এইভাবে মানুষের মনে থাকতে চায় না। এদিকে এলাকার স্থানীয় মানুষেরা জানান আজকে সকাল থেকেই ওই দুটি পতাকা লাগানো দেখা যায়। যদিও তারা এই ব্যাপারে কোন পদক্ষেপ নেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *