ভোটের আগে কেশিয়াড়ী পুলিশের বড়সড় সাফল্য!এক ব্যাক্তির বাড়িতে হানা দিয়ে উদ্ধার হল বিপুল পরিমানে বিদেশী ও দেশী মদ
পশ্চিম মেদিনীপুর : ভোটের আগে ফের সামনে এলো পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়াড়ী পুলিশের বড়সড় সাফল্য!! এদিন কেশিয়াড়ী ব্লকের সাঁতরাপুর এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে এক ব্যাক্তির বাড়িতে হানা দিয়ে প্রায় ১৩৭ লিটার বিদেশী ও ২৯ লিটার দেশী মদ উদ্ধার করলো কেশিয়াড়ী থানার পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য ১ লক্ষ্য ৫০০০ টাকা এমনটাই জানা গেছে পুলিশ সূত্রে, পাশাপাশি ১ ব্যাক্তিকেও এদিন গ্ৰেফতার ও করে কেশিয়াড়ী থানার পুলিশ।


