শিলিগুড়ি স্টেশন ফিডার রোডের প্রশস্তিকরণ, সৌন্দর্যায়ণ,ভূগর্ভস্থ বিদ্যুৎ পরিষেবা সহ সার্বিক উন্নয়নের কাজ পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়ি স্টেশন ফিডার রোডের (এস.এফ রোড) প্রশস্তিকরণ, সৌন্দর্যায়ণ, ভূগর্ভস্থ বিদ্যুৎ পরিষেবা সহ সার্বিক উন্নতির লক্ষ্যে পূর্ত দপ্তরের আধিকারিকবৃন্দ, বিদ্যুৎ দপ্তরের আধিকারিকবৃন্দ,পুর বাস্তুকার সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের আধিকারিকবৃন্দের সহিত সরেজমিনে পরিদর্শন করলেন মেয়র গৌতম দেব। এদিন তিনি জানান শিলিগুড়ি শহর উন্নতি করছে। বিভিন্ন কজের মধ্যে দিয়ে আমরা চেষ্টা করেছি শিলিগুড়ি শহরকে আরো উন্নতির পথে নিয়ে যাওয়ার জন্য। আজকে যে কাজ হল সেটা শিলিগুড়ির মানুষ বহুদিন মনে রাখবেন। শুধু তাই নয়, আমাদের দায়িত্ব এবং কর্তব্য হল শহর শিলিগুড়ির আরও উন্নয়ন করা। যেটা আগামী দিনে শহর শিলিগুড়িকে আরো আধুনিক করে তুলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *