শিলিগুড়ি ৪৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার এলেন মেয়র গৌতম দেব, বাড়িতে বাড়িতে গিয়ে পরিচয় করলেন ভোটারদের সাথে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : নির্বাচনী প্রচারে এলেন মেয়র গৌতম দেব। এদিন সকালে মেয়র শিলিগুড়ি ৪৫ নম্বর ওয়ার্ডের ভোটারদের বাড়িতে বাড়িতে গিয়ে তাদের সাথে পরিচয়ও করলেন। এদিন ভোটারদেরকে তিনি জানান তিনি আছেন এবং থাকছেন। যে কোন সুযোগ সুবিধা এবং অভাব হলেই যেন তাকে ফোন করা হয়। এদিন মেয়র আরো জানান আগামী বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জাদুই কাজ করবে। কারন তার যেসব জনমুখী জনমোহিনী প্রকল্প আছে সেই সব প্রকল্প মানুষের মনকে ছুঁয়ে গেছে। তাই আগামী নির্বাচনে মানুষ থাকবে মুখ্যমন্ত্রীর দিকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *