শিলিগুড়িতে যেখানে সেখানে লাগামহীন ভাবে যানবাহন রাখা নিয়ে নির্বিকার ট্রাফিক পুলিশ,বিব্রত এবং বিরক্ত স্থানীয় মানুষজন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়িতে যেখানে সেখানে লাগামহীন ভাবে যানবাহন রাখা নিয়ে একরকম নির্বিকার ট্রাফিক পুলিশ। শিলিগুড়ি শহরের মূলত সবকটি রাস্তায় যেখানে সেখানে দাঁড়িয়ে থাকে দুই চাকা এবং চার চাকার গাড়ি। কিছু বলা হলেও কোন উত্তর নেই, কোন সাড়া নেই সাধারণ মানুষের। যেখানে সেখানে রাস্তায় গাড়ি থাকা নিয়ে অসন্তোষ থাকলেও মানুষ মনে করছেন শিলিগুড়ি শহর বাসকরার আর উপযুক্ত নেই। কোথা থেকে কোথাও মানুষ চলে যাচ্ছে। অথচ যানবাহন রাখার জায়গা নেই শিলিগুড়িতে। শিলিগুড়ি সবকটি রাস্তার অবস্থা মোটামুটি একই রকম। রাস্তা জুড়ে দাঁড়িয়ে আছে গাড়ি। উল্টো দিক থেকে গাড়ি দাঁড়িয়ে আছে। যা দেখার পরও নির্বিকার ট্রাফিক পুলিশ। অসন্তোষ সবারই আছে। কিন্তু কোন সমাধান না থাকায় চরম বিব্রত এবং বিরক্ত স্থানীয় মানুষও। তবে কবে সমাধান হবে তা বলতে পারবেন না কেউ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *