শিলিগুড়ির হাসপাতাল মোড়ের ট্রাফিক নিয়ে এক চরম সমস্যায় শহরের সাধারণ মানুষ
শিলিগুড়ি : শিলিগুড়ি হাসপাতাল মোড়ের ট্রাফিক পরিস্থিতি নিয়ে এক চরম সমস্যায় সাধারণ মানুষ। এই সমস্যা মূলত চলছে বহুদিন থেকেই, সমাধান না হওয়ায় চরম ভাবে ভুগতে হচ্ছে আমাদের, এমনটাই এদিন জানান ওই এলাকার পথ চলতি সাধারণ মানুষেরা। অনেকে আবার এও বলেন হাসপাতালের মত একটা জায়গায় কিভাবে এত যানবাহন দাঁড়িয়ে থাকে সেটাই সবচাইতে বড় প্রশ্ন। কেন এই ব্যাপারে প্রশাসন সম্পূর্ণ নির্বিকার?এমনটাই প্রশ্ন তোলেন তারা।


