শিলিগুড়িতে বর্ধমান রোডের উড়ালপুল এর কাজ খুঁটিয়ে দেখতে এলেন মেয়র এবং ডেপুটি মেয়র
শিলিগুড়ি : শিলিগুড়িতে বর্ধমান রোডের উড়ালপুল এর কাজ খুঁটিয়ে দেখতে এলেন মেয়র গৌতম দেব এবং ডেপুটি মেয়র রঞ্জন সরকার। এদিন তারা ওই গোটা এলাকা ঘুরেও দেখেন। মেয়র এদিন জানান কাজ খুব দ্রুত গতিতে শেষ হতে চলেছে এমনটাই আশা করছি আমরা। আর এই কাজ শেষ হলে বহু মানুষের উপকার হবে বলে দাবী আছে আমাদের। মেয়র এদিন আরো জানান শিলিগুড়ি এখন প্রচন্ড জনপ্রিয় শহর। এখন রোজ বাইরে থেকে ১০০০০ এর বেশী মানুষ শিলিগুড়িতে কাজ করতে আসেন, আর সেই কারনেই উড়াল পুল দরকার। আমরা আমাদের কথা মতন উড়ালপুল এর কাজ যত দ্রুত পারা যায় শেষ করতে চেষ্টা করছি। আর এতে মানুষের অনেকটাই উপকার হবে বলেও এদিন দাবী করলেন মেয়র গৌতম দেব।


