সকাল বেলা চায়ের দোকানে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় শহর শিলিগুড়িতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : শিলিগুড়িতে সকাল বেলা চায়ের দোকানে নজরে পড়লো সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি হলেও ঠান্ডা এখনো যায়নি শিলিগুড়ি থেকে। তাই ভোর হতে না হতেই চায়ের নেশায় ছুটে চলে আসেন মানুষজন। এক কাপ দুধ দিয়ে তৈরি করা চা যেন মানুষের অনেক আশাকে তৈরি করে নিয়ে আসে। এমনকি বিধান মার্কেটেও চায়ের দোকানের কোনো অভাব নেই, একের পর এক চা যেন মানুষকে অনেকটাই তৃপ্তি দেয়। এদিকে সকাল থেকেই চায়ের বাজার শিলিগুড়িতে রমরমাই থাকে । তার রেস সকাল বেলা বিধান মার্কেটে চায়ের দোকানগুলিকে দেখলেই বোঝা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *