সল্টলেকের আনন্দলোক হাসপাতালে আগুন, সরানো হল রোগীদের; ঘটনাস্থলে পৌঁছলো দমকলের ৫ ইঞ্জিন

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : করুণাময়ীর কাছে আনন্দলোক হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য । মঙ্গলবার সকালে হাসপাতালের দোতলা থেকে আচমকাই কালো ধোঁয়া বেরোতে দেখা যায় । মুহূর্তের মধ্যে সেই ধোঁয়া ছড়িয়ে পড়ায় রোগীদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয় ।

এদিকে স্থানীয় সূত্রে খবর, হাসপাতালের দোতলায় প্রথম আগুন দেখতে পাওয়া যায় । ধোঁয়ায় চারপাশ ঢেকে যাওয়ায় শ্বাসকষ্ট শুরু হয় রোগীদের । প্রাণভয়ে ছোটাছুটি শুরু করেন রোগীর আত্মীয়রা । তড়িঘড়ি হাসপাতাল থেকে রোগীদের বের করে আনার প্রক্রিয়া শুরু করেছে কর্তৃপক্ষ ও স্থানীয় বাসিন্দারা ।খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ-সহ দমকলের ৫টি ইঞ্জিন । ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন পাশের ভবনগুলোতে ছড়িয়ে পড়ার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে । দমকল বাহিনীর এক আধিকারিক জানান, সকাল ১০টায় আগুনের খবর পাওয়ার পর তা নিয়ন্ত্রণে আনতে দমকল বাহিনী কাজ করছে ৷ সল্টলেকের করুণাময়ী ক্রসিংয়ে অবস্থিত বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রটির ভবনের প্রথম তলায় আগুন লাগে । প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী, এই ঘটনায় কেউ আহত হননি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *