সামনেই রয়েছে রঙের উৎসব, চূড়ান্ত সতর্কতা জারি হল শহর শিলিগুড়িতে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : সামনেই রঙের উৎসব, হোলি তাই চূড়ান্ত সতর্ক শিলিগুড়ি। বলা যেতে পারে শিলিগুড়ির মানুষ। কোন ধরনের অপ্রিয় ঘটনা যাতে না ঘটে সেটা দেখতে সজাগ দৃষ্টি রাখছে প্রশাসনও । দোলের দিন শিলিগুড়ির সব জায়গাতেই থাকবে সাদা পোশাকের পুলিশ। এবং মহিলা পুলিশও । শিলিগুড়িতে দুদিন খেলা হয়, এই দুদিন যাতে কোনভাবে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটার দিকে দৃষ্টি রাখছে প্রশাসন। উল্লেখ্য গত কয়েক মাস ধরে, দুর্ঘটনা প্রশাসনের ঘুম কেড়ে নিয়েছে। দুরন্ত গতিতে ছুটে আসা গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে ফেলছে, বিপদ দেখে আনছে। তাই এবার আর হাতের উপর হাত দিয়ে বসে থাকতে চায় না প্রশাসন। তাই তারা এবার কড়া নিরাপত্তার ব্যবস্থা করছে। কোনভাবে যাতে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। মঙ্গল এবং বুধবার শিলিগুড়ির বিশেষ বিশেষ মোড় গুলিতে থাকবে পুলিশ মোতায়েন। আগের থেকে সজাগ এবং সতর্ক করে দেওয়া হবে সকলকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *