স্বপ্না বর্মনের হয়ে প্রচারে নামলেন রাজগঞ্জের বিদায়ী বিধায়ক খগেশ্বর রায়
নিজস্ব সংবাদ দাতা : স্বপ্না বর্মনের হয়ে অবশেষে প্রচারে নামলেন রাজগঞ্জের বিদায়ী বিধায়ক খগেশ্বর রায় । তিনি জানান মান অভিমানের পালা চলার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ফোন মন গলিয়ে দিল তার। তিনি আরও জানান সবকিছু ভুলে গিয়ে আবার দলের হয়ে কাজ করতে নেমে পড়েছি। আর তৃণমূল কংগ্রেসকে ছেড়ে দেওয়ার এবং ছেড়ে যাওয়ার কোন প্রশ্নই আসে না বলেও জানান তিনি।


