২ ব্যবসায়ীকে অপহরণ, ১২ বছর পর গুজরাট থেকে গ্রেপ্তার বিহারের গ‌্যাংস্টার!

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : কলকাতা থেকে দুই ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় গুজরাট থেকে এক কুখ‌্যাত গ‌্যাংস্টারকে গ্রেপ্তার করল সিবিআই। জানা গেছে ওই ধৃত ব‌্যক্তির নাম ভোলা সিং। গুজরাতের সুরাটে সে অমিত শর্মা পরিচয় দিয়েছিল। এ ছাড়াও গৌতম কুমার নামেও গা ঢাকা দিয়েছিল সে।

সিবিআইয়ের সূত্র থেকে আরো জানা গেছে , গত ২০১৪ সালের ১৪ জুলাই কলকাতার দুই বাসিন্দা শহর থেকে নিখোঁজ হন। জানা গিয়েছে, বিশ্বজিৎ মণ্ডল ও শুকদেব দাস নামে বিধাননগরের নয়াপট্টির বাসিন্দা দুই যুবক ওই দিনই ঝাড়খণ্ডের বোকারোয় ব‌্যবসার কাজে রওনা হন। কিন্তু তার পর থেকে আর তঁাদের সন্ধান মেলেনি। এই ব‌্যাপারে পুলিশের কাছে অপহরণের অভিযোগ দায়ের হয়। তারই ভিত্তিতে ২০১৫ সাল থেকে সিবিআই তদন্ত শুরু করে। সিবিআই আধিকারিকরা নিশ্চিত হন যে, বিহারের কুখ‌্যাত গ‌্যাংস্টার ওই দু’জনকে অপহরণের ঘটনার সঙ্গে জড়িত। ব‌্যবসার থেকে তোলাবাজির টাকা না পেয়ে তঁাদের অপহরণ করা হয় বলে অভিযোগ। বিহারে পুলিশের দায়ের হওয়া ১১টি মামলায় সে ‘ওয়ান্টেড’। তার বিরুদ্ধে বিহারে অপহরণ, সুপারি কিলিং, খুনের চেষ্টা, তোলাবাজি, অস্ত্র আইনে অভিযোগ রয়েছে। সম্প্রতি সিবিআই জানতে পারে যে, ভুয়া নথি ও পরিচয়পত্রের সাহাযে‌্য অমিত শর্মা সেজে গত কয়েক বছর ধরে সুরাটে থাকছিল ভোলা সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *