অতিরিক্ত ভোটার তালিকায় নাম নেই পরিবারের একাধিক সদস্যের! ‘চরম দুশ্চিন্তা’য় মৃত্যু হল কোচবিহারের ১ বৃদ্ধের

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

বেস্ট কলকাতা নিউজ : ‘সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের মাঝেই ফের এসআইআর কাড়ল প্রাণ। অতিরিক্ত তালিকায় নিজের ও পরিবারের সদস্যদের নাম না থাকায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বৃদ্ধের! ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারের চকচকা এলাকায়। স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও প্রার্থীর অভিযোগ, এই মৃত্যুর দায় বিজেপি ও কমিশনের। জানা গিয়েছে, মৃতের নাম সুভাষ রায়। কোচবিহার উত্তর বিধানসভার চকচকা এলাকার বাসিন্দা তিনি। সূত্রের খবর, চূড়ান্ত ভোটার তালিকায় তাঁর ও পরিবারের একাধিক সদস্যের নাম ছিল বিচারাধীন। তবে আশা করেছিলেন অতিরিক্ত তালিকায় নাম উঠে যাবে। প্রথম ও দ্বিতীয় তালিকায় নাম ছিল না তাঁদের। তবে ভেবেছিলেন পরের লিস্টে নাম উঠবেই। শনিবার তৃতীয় সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করে কমিশন। তাতে দেখা যায়, সুভাষবাবু-সহ পরিবারের একাধিক সদস্যের নাম নেই। এতেই দুশ্চিন্তা গ্রাস করে তাঁকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *