এবারে তাঁতের শাড়ির রমরমা বাজার শহর শিলিগুড়িতে
শিলিগুড়ি: শিলিগুড়িতে এবারে তাঁতের শাড়ির বাজার রমরমা। উত্তরবঙ্গের মধ্যে মূলত রায়গঞ্জ এবং তার আশেপাশে তাঁতের শাড়ি তৈরি এবং বিক্রি হয়। এক কথায় বলতে গেলে গোটা উত্তরবঙ্গের জুড়ে প্রচন্ড জনপ্রিয় তাঁতের শাড়ি । এমনকি শিলিগুড়িতেও তাঁতের শাড়ি বেশ ভালই বিক্রি হয়। তাঁতের শাড়ি নিতে মফস্বলের থেকে বহু মানুষ আসেন । আজকের আধুনিক যুগেও তাঁতের শাড়ির জনপ্রিয়তা ভালোই আছে। এদিকে অনেকে আবার এও জানান যতই যা কিছু হোক না কেন তাঁতের শাড়ির একটা আলাদা জনপ্রিয়তা আছে। মানুষ এখনো পছন্দ করেন, বেশিরভাগ বাড়ির পুরুষ তার স্ত্রীদের জন্য তাঁতের শাড়ি বাজার থেকে কিনতে পছন্দ করেন। এই ট্র্যাডিশন এখনো চলছে। শিলিগুড়ি বাজার এবং জলপাইগুড়ি বাজার বিখ্যাত হয়েছে তাঁতের শাড়ির জন্য। আগামী দিনে যতই শাড়ি আসুক না কেন, বাজারে তাঁতের শাড়ির জনপ্রিয়তা যে ভাটা পড়বে না এ কথা হলফ করে বলতে পারা যায়।


