কিভাবে তৈরি হয় টোস্ট অমলেট, একবার দেখুন শিলিগুড়ির বিখ্যাত নেতাজি কেবিনে এসে

বাংলার খবর | বেস্ট কলকাতা নিউজ

শিলিগুড়ি : সকাল থেকে রাত বিরাম নেই, খদেরদের আসার। নেতাজি কেবিন যেন এক অচেনা আবার খুব পরিচিত একটি দোকান। যেখানে আসলে আপনি পাবেন আপনার পছন্দের সব ধরনের প্রাতরাশ। অন্য দোকানের অমলেট আপনি খাবেন আর নেতাজি কেবিনের অমলেট খাবেন, আপনি শুধু এখানে দেখবেন কতটা তফাৎ। এই একইভাবে তো তৈরি হয় টোস্ট একইভাবে তৈরি হয় অমলেট। কিন্তু কতটা আলাদা স্বাদ এবং গন্ধ পাবেন আপনি। এদিকে নেতাজি কেবিনের কর্ণধার জানান আমাদের দরকার মানুষকে ভাল জিনিস খাওয়ানো। আর সেটাই আমার বাবা আমাকে দেখিয়ে এবং শিখিয়ে গেছেন। আমি সেই ভাবেই চলছি, আমার এখানে যারা কাজ করেন প্রত্যেকেই কুড়ি বছরের উপরে কাজ করছে এখানে। তাই আমি একটা আলাদা ব্যবস্থা করেছি সবার জন্য এমনটাই জানালেন প্রণব বাবু।

প্রণব বাবু জানান বছরে একটা দিন আমি আমার ছেলেদের নিয়ে পিকনিক করতে যাই। সবকিছুই তো হাতে ধরে নিয়ে শিখিয়েছি ওদের। ওরাও আজকে আমার নেতাজি কেবিনের নাম উজ্জ্বল করছে। শিলিগুড়িতে এত দোকান খুলেছে, এত আধুনিকভাবে চা তৈরি হচ্ছে কিন্তু নেতাজি কেবিনে চা সবার চাইতে আলাদা। এমনকি বাংলাতেও আপনি পাবেন না এই ধরনের চা। এর রহস্য কি তাও জানালেন প্রণব বাবু , তিনি বলেন আমি আমার ছেলেদের বলে দিয়েছি মানুষকে খাওয়াবে যখন ভালোভাবে খাওয়াবে, ভালো জিনিস তৈরি করে খাওয়াবে। তবেই দেখবে মানুষ আমাদের ভালবাসবে, আমাদের খাবারকে ভালবাসবে। আর এই জন্যই নেতাজি কেবিন জগৎবিখ্যাত। এখানকার চা খাওয়ার জন্য কে না এসেছেন? কলকাতা থেকে লোক এসে এনজিপিতে নেমে শিলিগুড়িতে হোটেল খোঁজেন, শুধুমাত্র চায়ের জন্য, আর এখানেই আমার জয়, জানালেন প্রণব বাবু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *